বগুড়া মহানগর জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ
প্রেস বিজ্ঞপ্তি
সোমবার রাতে নবাববাড়ী সড়কস্থ সংগঠন কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগর শাখার যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি আব্দুস ছালাম তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নগর আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বগুড়া নগর সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক। বগুড়া নগর যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি আব্দুল হাদী শফিকের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক রফিকুল আলম, সহ সভাপতি এনামুল হক রানা, আবু সুফিয়ান পলাশ, মাওলানা আব্দুল ওয়াদুদ প্রমুখ।
সমাবেশে প্রধান অতিথি অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল বলেন, দেশের যুব সমাজ এগিয়ে আসার কারণে ফ্যাসিষ্টের পতন হয়েছে। সকল অপশক্তি উৎখাত হয়ে গেছে। যুব শক্তি জেগে থাকলেই সরকার জুলাই সনদ মানতে বাধ্য হবে। প্রধান অতিথি যুবকদেরকে ইসলামী আদর্শে ঐক্যবদ্ধ করতে দায়িত্বশীলদেরকে আরো তৎপর হওয়ার আহ্বান জানান।