বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ
স্টাফ রিপোর্টার
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বগুড়ায় জেলা যুবদলের উদ্যোগে ২ শতাধিক মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। জেলা বিএনপি ঘোষিত ৬দিন ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রবিবার দুপুরে শহরের নারুলী এলাকায় যুবদল এই মানবিক আয়োজন করেন।
জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সকলের হাতে খাবার তুলে দেন বগুড়া সদর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি। এসময় তিনি বলেন, সাবেক সফল রাষ্ট্রপতি জিয়াউর রহমান বগুড়ার কৃতী সন্তান। স্বল্প সময়ের শাসনামলে তার ইতিবাচক নানা কর্মকাণ্ডের মধ্য দিয়ে আজও তিনি বাংলার কোটি জনতার হৃদয়ে গেঁথে আছেন। বাংলার মা, মাটি আর মানুষ সকলের সাথে শহীদ জিয়ার ছিল আত্মিক সম্পর্ক। তার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে ৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে। অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ, এলাকাভিত্তিক ভালো মানের খাবার বিতরণ, পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল, স্মরণসভা আয়োজনসহ প্রতিদিনই কোন না কোন কর্মসূচি চলছে। তারই ধারাবাহিকতায় জেলা যুবদলের এই মানবিক আয়োজনের তিনি ভূয়সী প্রশংসা করেন।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান এর সার্বিক ব্যবস্থাপনায় কর্মসূচিতে এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বগুড়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র পরিমল চন্দ্র দাস, ২০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জেলা বিএনপি নেতা রোস্তম আলী, জেলা যুবদলের সহ-সভাপতি যথাক্রমে ফেরদৌস আজম সুমন ও এ্যাড. এনামুল হক পান্না, যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে শাহাদত হোসেন সোহাগ, মিনহাজুল ইসলাম রিমন ও রাশেদুল কবির রাশেদ, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন, সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম তুহিন, প্রচার সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, সোহাগ মাহমুদ, জেলা কমিটির সদস্যবৃন্দ যথাক্রমে ফিরোজ আলম বাবলা, কামরুল হাসান ঝিনুক, বগুড়া সদর উপজেলা যুবদলের আহ্বায়ক শ্রী অতুল চন্দ্র দাস, শহর যুবদলের সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোর্কিসহ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।