রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতে ৩ মাদকসেবীর সাজা

কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: ০৭ জুন ২০২৬ ১৮:৪০ ।
প্রতিবেশী জেলা
পঠিত হয়েছে বার।

 নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমান আদালতের পৃথক অভিযানে ৩জন মাদক সেবিকে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থ দন্ড দেয়া হয়েছে| শনিবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন ও থানাপুলিশ যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন|

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানান,মাদকের আড্ডা চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান শনিবার রাত সাড়ে ৮টা নাগাদ উপজেলার কুজাইল বাজারে থানাপুলিশকে সাথে নিয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন| অভিযানে মাদক সেবনরত অবস্থায় দূর্গাপুর গ্রামের আজিজ খানের ছেলে রিফাত খান(৩৯) কে ধরে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড এবং একই সাথে আরো ১০০টাকা অর্থ দন্ড প্রদান করেন| এছাড়া একই রাতে উপজেলার পশ্চিম বালুভরা গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে স্বপন আলী (২৭) ও মেয়ে স্বপনা খাতুন (৩৫) কে মাদক সেবনরত অবস্থায় ধরে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে স্বপনকে ৪ মাসের বিনাশ্রম কারাদন্ড ও আরো ১০০টাকা অর্থদন্ড এবং স্বপনা খাতুনকে ৭মাসের বিনাশ্রম কারাদন্ড ও আরো ১০০টাকা অর্থ দন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন| দন্ডিতদের রাতেই জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা|