রাণীনগরে ছিনতাই মামলার আসামীসহ ৩জন গ্রেফতার

কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: ০৭ জুন ২০২৬ ১৮:৪১ ।
প্রতিবেশী জেলা
পঠিত হয়েছে বার।

নওগাঁর রাণীনগর থানাপুলিশ পৃথক অভিযান চালিয়ে ছিনতাই মামলার একজন আসামীসহ ৩জনকে গ্রেফতার করেছে| শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়| গ্রেফতারকৃতদের রোববার আদালতে প্রেরণ করা হয়েছে|

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানান, গত বৃহস্পতিবার ভোরে নওগাঁ-নাটোর আঞ্চলিক সমহা সড়কের রাণীনগর উপজেলার চকের ব্রীজ এলাকায় ব্যবসায়ীদের পথরোধ করে ও মারধর করে নগদটাকা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটে| এঘটনায় বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী বগুড়ার আদমদীঘি উপজেলার পান্নাতপুর গ্রামের শফির উদ্দীনের ছেলে রফিকুল ইসলাম বাদী হয়ে থানায় অজ্ঞাতদের আসামী করে মামলা দায়ের করেন| দায়েরকৃত মামলার প্রাথমিক তদন্তে রাণীনগর উপজেলার পশ্চিম বালুভড়া গ্রামের আলেফ হোসেনের ছেলে মিঠু হোসেন (৩৪) এর নাম ওঠে আসে| গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়|

এছাড়া একই রাতে উপজেলার কচুয়া গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের ইনছার আলীর ছেলে জিয়ারুল ইসলাম (৩৮) ও জেমস আহম্মেদ (২৮) কে গ্রেফতার করা হয়| গ্রেফতারকৃতরা মারপিট মামলার আসামী ছিল| গ্রেফতারকৃতদের রোববার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা|