কাহালুতে ৪ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার
কাহালু( বগুড়া) প্রতিনিধি
বগুড়ার খবর
বগুড়ার কাহালুতে মাদক বিরোধী অভিযানে পুলিশের জালে ৪ কেজি গাঁজাসহ ধরা পড়লো আব্দুল বারিক (৩২) নামের এক মাদক ব্যবসায়ী।
মঙ্গলবার (২৩ জুন) মধ্য রাতে কাহালু পৌর সদরের সাগাটিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আব্দুল বারিক সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার ধানগড়া খাঁপাড়ার মৃত আব্দুল বাছেদ ওরফে বাচ্চুর পুত্র।
পুলিশ জানান, আব্দুল বারিক দীর্ঘদিন যাবত তার পরিবারসহ কাহালু পৌর সদরের সাগাটিয়া গ্রামে বসবাস করছে। গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
কাহালু, থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম জানান, এব্যাপারে দায়ের করা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলায় আলমতসহ আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুন