বগুড়ায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড ও জরিমানা
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬ ১৮:৪১ ।
প্রধান খবর
বগুড়ায় মাদকদ্রব্য হেরোইন কারবারের অপরাধে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানাসহ অনাদায়ে ২ মাসের সশ্রম কারাদন্ডাদেশ দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার রায় দেন বগুড়ার অতিরিক্ত দায়রা জজ আদালত-৪ বিচারক মো. আফাজ উদ্দিন। দন্ডপ্রাপ্ত আসামি আহমদ আলী পেশাদার মাদক কারবারি। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার দিয়ারমাঝি গ্রামের আফজাল হোসেনের ছেলে।
গত ২০১৩ সালের ১০ ফেব্রুয়ারি বগুড়া সদরের এরুলিয়া এলাকা থেকে ১শ’ গ্রাম হেরোইনসহ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আরও পড়ুন