মুনলাইট চিলড্রেনস হোমে মাদকমুক্ত সমাজ গঠন ও বাল্য বিবাহ না করার শপথ গ্রহণ

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬ ১৮:৫৭ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

সোমবার বিকেলে সাড়ে ৫ টায় মানবিক সংস্থা মুনলাইট ডেভেলপমেন্ট সোসাইটি পরিচালিত শহরের নাটাইপাড়ায় অবস্থিত মুনলাইট চিলড্রেনস হোমের নিবাসী এতিম ও দুস্থ শিশুদের নিয়ে বাল্য বিবাহের কুফল ও মাদকমুক্ত পরিবার ও সমাজ গঠনের উপায় নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণমূলক এই আলোচনায় প্রত্যেক শিশুরা ও স্টাফরা মতামত দেন।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রোগ্রাম অফিসার জুয়েল আলম, সুপারভাইজার জনি ইসলাস, আবাসিক শিক্ষক নাছিদ আহমেদ। পরিশেষে সকল নিবাসীরা নিজের পরিবার ও সমাজকে মাদকমুক্ত করা নিজে বাল্য বিবাহ প্রতিরোধ করার জন্য শপথ গ্রহণ করে।