জামায়াত নেতা আ ন ম আব্দুর রহিমের ইন্তেকাল শোক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬ ২০:৪৯ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

বগুড়া মহানগর জামায়াতের পেশাজীবী ইউনিটের ইউনিট তত্ত্বাবধায়ক ও দি ইবনে সিনা ন্যাচারাল হেলথ বিভাগের কর্মকর্তা আবু নোমান মোহাম্মাদ আব্দুর রহিম (৫৮) কিডনি জনিত রোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার ভোর রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন। তিনি স্ত্রী ৪ মেয়ে সহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বাদ আসর মরহুমের নামাজে জানাযা বগুড়া সদরের পীরগাছা বামুনি গ্রামে অনুষ্ঠিত হয় । পরে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

মরহুমের ইন্তেকালে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন বগুড়া মহানগর জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল, সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক। নেতৃবৃন্দ শোক বার্তায় আশা প্রকাশ করেন, মহান আল্লাহ মরহুমকে সকল গুনাহ মাফ করে দিয়ে জান্নাত নসীব করবেন।