বগুড়া সদরে দু’টি ইউনিয়নে জামায়াতের প্রার্থী ঘোষণা

প্রকাশ: ০৩ অগাস্ট ২০২৬ ১৯:৫৫ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ৩৫ বার।

বগুড়া সদরের সাবগ্রাম ও গোকুল ইউনিয়নে প্রার্থী ঘোষনা করেছে জামায়াতে ইসলামী। গোকুল ইউনিয়নে আজমল হোসেন ওরফে আজাহার মাস্টার ও সাবগ্রাম ইউনিয়নে অধ্যাপক হারুনার রশিদ। রবিবার রাতে গোকুল ইউনিয়নের বাঘোপাড়ায় প্রার্থী ঘোষনা করেন মহানগর জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুল হালিম বেগ ও অদ্দিরকোলা মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক। এ সময় পৃথক দায়িত্বশীল সভায় উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী রফিকুল আলম, সমাজসেবা সম্পাদক সেলিম রেজা, দাওয়াহ সম্পাদক মাওলানা হেদায়েতুল ইসলাম, গোকুল ইউনিয়ন আমীর মাওলানা লুৎফর রহমান, সেক্রেটারী রফিকুল ইসলাম নান্নু. নায়েবে আমীর মাওলানা মিজানুর রহমান, সাবগ্রাম ইউনিয়ন আমীর আরিফুর রহমান করিম, সেক্রেটারী মিনহাজুল ইসলাম, নায়েবে আমীর আবু তাহের, আবু সাঈদ প্রমুখ।