নওগাঁ শহরকে পরিবেশবান্ধব হিসেবে গড়ে তুলতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
নওগাঁ প্রতিনিধি
নওগাঁ শহরকে সবুজ দৃষ্টিনন্দন ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তুলতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার উদ্যোগে “গ্রিন নওগাঁ, ক্লিন নওগাঁ” এ শ্লোগানকে সামনে রেখে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য মোঃ জাহিদুল ইসলাম ধলু। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে মাতাজির মোড় হয়ে বরুণ কান্দি বদলগাছী রোড়ে এ সৌন্দযবর্ধন থাই চেরি ফুললের গাছের চারা রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়। নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থা,র নির্বাহী পরিচালক বৃক্ষ প্রেমীক মাহমুদুন নবী বেলাল এর সার্বিক ব্যবস্থাপনায় এসময় সড়ক বিভাগ নওগাঁর উপ-বিভাগীয় প্রকৌশলী মোছাঃ সুলতানা খানম, জেলা বিএনপি‘র সাবেক সদস্য সচিব বায়োজিদ হোসেন পলাশ, জেলা বিএনপি‘র সাংগঠনিক সম্পাদক খায়রুল আলম গোল্ডেন, জেলা যুবদলের আহবায়ক মাসুদ হায়দার টিপু, নওগাঁ বন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম, নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থা'র ভারপ্রাপ্ত সভাপতি আসাদুজ্জামান খান চৌধুরী আপেল প্রমূখ সহ নওগাঁ জেলা বিএনপি‘র স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সদর আসনের এমপি মোঃ জাহিদুল ইসলাম ধুলু বলেন,পরিবেশের ভারসাম্য রক্ষা ও সুস্থভাবে বাঁচতে হলে বৃক্ষরোপনের বিকল্প নেই। তাই আসুন আমরা প্রত্যেকেই নিজ নিজ উদ্যোগে নিজেদের রক্ষায় বৃক্ষরোপণ শুরু করি। শহরের পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে তিনি বলেন, আমরা যে যেখানে বসবাস করছি, তার আশেপাশে এলাকায় সর্বদাই পরিচ্ছন্নতার খেয়াল রাখি। সকলে মিলে শহরটিকে পরিবেশবান্ধব হিসেবে গড়ে তুলি।