বগুড়ায় নৃত্যছন্দম আর্টস একাডেমির বর্ষা বরণ

প্রকাশ: ১৭ অগাস্ট ২০২৬ ১৯:২৫ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

বগুড়ায় নৃত্যছন্দম আর্টস একাডেমির আয়োজনে বর্ষা বরণ উপলক্ষ্যে নৃত্যানুষ্ঠান ঘন বরষা অনুষ্ঠিত হয়েছে। রোববার রাতে বগুড়া শহরের মফিজপাগলার মোড়ে সংগঠন কার্যালয়ে এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া সাংস্কৃতিক ফোরামের সদসদ্য সচিব এড. পলাশ খন্দরকার, বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিক। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সৈয়দ আশিক ফারুক। অনুষ্ঠান সঞ্চালনা করেন বগুড়া শব্দ কথন সাহিত্য আসরের সাধারণ সম্পাদক এইচ আলিম। আলোচনা শেষে সংগঠনের শিল্পীবৃন্দ পৃথা, তানিষ্কা, নোহা 

আশাপূর্ণা, সপ্তষি, ঈশানি, অদিতিয়া, তিতলি নৃত্য পরিবেশনা করেন। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের নৃত্য শিল্পী জাহিদ হাসান আপনসহ অন্যান্য সদস্যবৃন্দ।