বগুড়ায় বৈদ্যুতিক শকে গৃহবধুর মৃত্যু
কাহালু( বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬ ১৮:২৪ ।
বগুড়ার খবর
বগুড়ার কাহালুতে বৈদ্যুতিক শকে খোতেজা খাতুন (৫৯) নামে এক গৃহবধু মারা গেছেন। রোববার (২০ সেপ্টেম্বর ) রাত ১১ টার দিকে উপজেলার আখুনজা গ্রামে নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত খোতেজা আখুনজা গ্রামের আব্দুল মজিদ পোদ্দারের স্ত্রী।
স্থানীয় লোকজন জানান, ঘটনার রাতে খোতেজা ঘরের দরজা বন্ধ করতে বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনার খবর পেয়ে কাহালু থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ জানান, এঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন