নৃত্যে বিশেষ অবদান রাখায় সম্মাননা পেলেন বিশিষ্ট নৃত্যশিল্পী মাহাবুব হাসান সোহাগ

বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

বগুড়া শহরের উপকণ্ঠে বারপুরে অবস্থিত সজল নৃত্যালয়ের ১৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গুণীজন সংবর্ধনা আলোচনা সভা ও নৃত্যানুষ্ঠান শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। নৃত্যে বিশেষ অবদান রাখায় সম্মাননা প্রদান করা হয় বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক এবং আমরা কজন শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক নৃত্য পরিচালক মাহবুব হাসান সোহাগকে।

 

বগুড়া সদর উপজেলা বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও ইউপি সদস্য মোজাফফর হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও নিশিন্দারা ইউনিয়ন বিএনপির সভাপতি রাজিবুল করিম রাফি। 

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপি'র কোষাধ্যক্ষ মোফাজ্জল হোসেন মানিক, প্রচার সম্পাদক আল আমিন পেস্তা, নিশিন্দারা ইউনিয়ন বিট অফিসার (সাব ইন্সপেক্টর) আব্দুল খালেক, দলিল লেখক সমিতি সদর উপজেলা শাখার ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সেলিম রেজা রুপম, সাবেক ছাত্রনেতা ও ইউপি সদস্য প্রার্থী তারিকুল ইসলাম তারিক, নিশিন্দারা ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক এনামুল হক। 

 

সংগঠনের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা বগুড়া জেলা শাখার কোষাধ্যক্ষ শাফায়াত সজল এর সঞ্চালনায় মঙ্গল প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের ফুল ব্যাচ এবং উত্তরীয় দিয়ে বরণ করা হয়। আলোচনা সভা শেষে কেক কর্তন করা হয় এবং সজল নৃত্যালয়ের সদস্যদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

এ সময় আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট নৃত্য পরিচালক মাসকুরুর রহমান সুরুজ, দোয়েল, সাবেক ইউপি সদস্যা আঞ্জুমান বানু, স্বপ্না বেগম, মহিলাদল নেত্রী বেলী বেগম, সংগঠনের সাংগঠনিক সম্পাদক রসুল খন্দকার, দপ্তর সম্পাদক জিল্লুর রহমান, সংগঠনের সদস্য সানজিদা আক্তার, শিহাব রহমান, তিসা খাতুন, ফরহাদ আকাশ, শাওন ইসলাম, দিশা খাতুন, আকাশ বাবু, সাজিদ হাসান, মোত্তাসিম গহিন প্রমুখ।