বগুড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬ ১৬:২০ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১৮ বার।

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে বগুড়া সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ অক্টোবর ২০২৬) বগুড়া সদর উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪১-বগুড়া-৬ (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা।

বগুড়া সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আব্দুল ওয়াজেদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি এইচ. এস. মাফতুন আহমেদ খান রুবেলসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা।

সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদ্‌যাপনের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি ও করণীয় নিয়ে আলোচনা করা হয়।