বগুড়ার দুই থানায় নতুন ওসি
স্টাফ রিপোর্টার
বগুড়ার আদমদীঘি ও শেরপুর থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদায়ন করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ সই করা পৃথক অফিস আদেশে দুই পুলিশ পরিদর্শককে এ দায়িত্ব দেওয়া হয়।
আদেশ অনুযায়ী, বগুড়া সদর পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মো. জামিরুল ইসলামকে আদমদীঘি থানার ওসি এবং পুলিশ অফিসের ওআর হেডকোয়ার্টার্সে কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. একরামুল হোসাইন শেরপুর থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া পৃথক আরেকটি আদেশে জেলার পাঁচ পুলিশ পরিদর্শককে বিভিন্ন থানা ও ইউনিটে বদলি করা হয়েছে। তাঁদের মধ্যে মোসা. খুরশীদা বানু (কনা) পুলিশ কন্ট্রোল রুমে, মো. আমবার হোসেন ক্রাইম অ্যান্ড অপস শাখায়, খন্দকার ফরিদ হোসেন স্টেডিয়াম পুলিশ ফাঁড়িতে, মো. কামরুজ্জামান সান্তাহার পুলিশ ফাঁড়িতে এবং মো. নুর আলম সদর পুলিশ ফাঁড়িতে পদায়ন পেয়েছেন।
দুই আদেশেই বলা হয়েছে, বদলি ও পদায়নের সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।