বগুড়ার মোকামতলা পৌর বিএনপির ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬ ১৯:৩৪ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ৩ বার।

বগুড়ার মোকামতলা পৌরসভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নূরে আলম মামুনুর রশিদকে আহ্বায়ক, সাজু মিয়াকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং হাজি আ. লতিফকে সদস্যসচিব করে এ কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন এই কমিটির অনুমোদন দিয়েছেন।

কমিটিতে ১৬ জনকে যুগ্ম আহ্বায়ক ও ১২ জনকে সাধারণ সদস্য রাখা হয়েছে। কমিটির যুগ্ম আহ্বায়ক হলেন— মোখলেছার রহমান খলিফা, মিজানুর রহমান মিন্টু, সোহেল আহমেদ, ফজলে মাহবুদ শাহীন, শহিদুল ইসলাম নুন্নু, রফিকুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, সেকেন্দার আলী, নজরুল ইসলাম, আকতারুজ্জামান বাবু, রেজাউল করিম, মানিক মিয়া, শরিফুল ইসলাম (মুরাদপুর), শাকিল আহমেদ, শরিফুল ইসলাম (রামচন্দ্রপুর) ও শুভ কুমার সাহা।

 

১২ জন সাধারণ সদস্য হলেন— বাপ্পি, রকি, সাব্বির হাসান, শাহ আলম লিটন, মুনজু, সাইফুল ইসলাম, জিল্লু বারী, এমদাদুল হক, শামীম, এনামুল, আনরুল ও দুলাল প্রামাণিক।

 

কমিটি অনুমোদন প্রসঙ্গে বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, দলকে আরও সুসংগঠিত ও গতিশীল করতেই মোকামতলা পৌরসভার নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আশা করছি নতুন নেতৃত্ব সাংগঠনিক কার্যক্রম জোরদার করার পাশাপাশি দলের আদর্শ ও কর্মসূচি তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে সক্রিয় ভূমিকা রাখবেন।