বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬ ১৫:২৮ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ৩৮১ বার।

বগুড়ার শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় মোহাম্মদ আলী (৩৮) নামের স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) রাতে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ফকিরতলা বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মোহাম্মদ আলী উপজেলার জামনগর গ্রামের আবু সাইদ প্রামাণিকের ছেলে। তিনি ৭ নম্বর ভবানীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সদস্য।

পুলিশ সূত্রে জানা গেছে, শেরপুর থানার একটি মামলার তদন্তে মোহাম্মদ আলীর সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে আটটার দিকে ফকিরতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে আদালতে পাঠানো হয়।

শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।