বগুড়া ইসলামিক স্টাডিজ গ্রুপের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
মঙ্গলবার বিকেলে বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ করতোয়া’য় ইসলামিক স্টাডিজ গ্রুপের নির্বাহী কমিটির ৬ষ্ঠ সভা অনুষ্ঠিত হয়। গ্রুপের সভাপতি ও বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান-এর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম, অধ্যাপক আ স ম আব্দুল মালেক, সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল, সহ সাধারন সম্পাদক অধ্যক্ষ মাওলানা আবু বক্কর সিদ্দিক, রফিকুল ইসলাম মুক্তা। সভায় আরো উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ আফহাল হোসেন, কার্যনির্বাহী সদস্য মুফতি মাওলানা আব্দুল কাদের, মাহফুজুল হক, মনোয়ার হোসেন পুটু, আব্দুল হান্নান, মাওলানা রুহুল আমিন, ইসলাফিল হোসেন, রেজাউল হাসান রানু, অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, আব্দুল আজিজ, তোফায়েল আহম্মেদ তপু। সভায় আগামীতে ইসলামিক স্টাডিজ গ্রুপের ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা কার্যক্রম আওে াবেশী স্কুল কলেজ মাদরাসায় সম্প্রসারণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।