বগুড়ায় ছাত্রদলের উপজেলা ও পৌর শাখার ৬ কমিটি বিলুপ্ত

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬ ০৭:৪৮ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ৩৮৯ বার।

বগুড়ায় ছাত্রদলকে ঢেলে সাজানো হচ্ছে। নেতৃত্বে পরিবর্তন ‌এনে সাংগঠনিক শক্তি বাড়ানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় মেয়াদ উত্তীর্ণ হওয়ায় জেলার তিনটি উপজেলার ছয়টি কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এর মধ্যে উপজেলা তিনটি এবং পৌর কমিটি রয়েছে তিনটি।

 

এগুলো হলো বগুড়া জেলার কাহালু উপজেলা ও পৌরসভা, নন্দীগ্রাম উপজেলা ও পৌরসভা এবং দুপচাঁচিয়া উপজেলা ও পৌরসভা শাখা ছাত্রদলের কমিটি।

 

রোববার (২২ নভেম্বর) রাতে বগুড়া জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সোহান ইসলাম সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তি এসব তথ্য নিশ্চিত করেছে।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে জেলা শাখার আওতাধীন কাহালু উপজেলা ও পৌরসভা, নন্দীগ্রাম উপজেলা ও পৌরসভা এবং দুপচাঁচিয়া উপজেলা ও পৌরসভা শাখা ছাত্রদলের কমিটি মেয়াদ উত্তীর্ণ হওয়ায় তা বিলুপ্ত ঘোষণা করা হলো।

 

বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশ এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।