সাংবাদিক আবু সাঈদের বড় ভাইয়ের ইন্তিকালে নগর জামায়াতের শোক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬ ১৯:৫৫ ।
বগুড়ার খবর
সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সাধারণ সম্পাদক ও একাত্তর টেলিভিশনের বগুড়া ব্যুরো প্রধান এস এম আবু সাঈদের বড় ভাই মোঃ সিরাজুল ইসলাম (৬০) ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগর শাখার আমির অধ্যাপক আ,স,ম আব্দুল মালেক ও সেক্রেটারি এড. আল-আমিন। নেতৃদ্বয় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
আরও পড়ুন