বিশ্বের বিভিন্ন দেশে আমাদের দেশের উৎপাদিত আলুর চাহিদা রয়েছে- মোস্তফা আজাদ চৌধুরী বাবু
প্রেস বিজ্ঞপ্তি
বাংলাদেশ কোল্ড ষ্টোরেজ ওনর্স এসোসিয়েশনের সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু বলেন, বাংলাদেশ কোল্ড ষ্টোরেজ ওনার্স এসোসিয়েশনের অধিনে যে সকল আলু চাষি তাদের উৎপাদিত আলু আমাদের কোল্ড ষ্টোরেজে রাখেন তাদের নিয়ে আমরা সেমিনারের ব্যবস্থা করবো। যাতে তারা তারা দক্ষ আলু চাষি হিসেবে সফলতার দিকে দ্রুত অগ্রসর হতে পারে। বিশ্বের বিভিন্ন দেশে আমাদের দেশের উৎপাদিত আলুর চাহিদা রয়েছে। দেশের সুনাম অক্ষুন্ন রাখতে মানসম্মত আলু ষ্টোরেজ এ রাখার জন্য আহবান জানাচ্ছি। পাটের বস্তার পাশাপাশি লেনো ব্যাগ বা বস্তা ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একজন চাষি সর্বোচ্চ ৩ হাজার বস্তা আলু রাখতে পারবেন। এছাড়াও কৃষি মন্ত্রণালয়ের বেঁধে দেওয়া মূল্যেই আমরা আলু সংরক্ষণ করবো। গতকাল রবিবার বগুড়ার মমইন এর কনফারেন্স রুমে বৃহত্তর বগুড়ার জেলা কোল্ড ষ্টোরেজ ওনার্স এসোসিয়েশন আয়োজনে আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। সভায় সভাপতিত্ব করেন বৃহত্তর বগুড়া জেলা কোল্ড ষ্টোরেজ ওনার্স এসোসিয়েনের সভাপতি প্রফেসর ড. হোসনে আরা বেগম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এসোসিয়েনের সহসভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেন, আলহাজ্ব খলিলুর রহমান, আলহাজ্ব জাহাঙ্গীর হোসেন, আলহাজ্ব অহিদুল ইসলাম বিস্কুট, আলহাজ্ব খন্দকার শাহাদৎ হোসেন সাজু, কোষাধ্যক্ষ প্রদীপ কুমার প্রসাদ, মহিলা বিষয়ক সম্পাদিকা মিসেস নিলুফার মাহরুখ হোসেন। সভায় উপস্থিত ছিলেন আলহাজ্ব মিজানুর রহমান, মেহেদী হাসান কবির, মাজেদুর রহমান রুপম, আলহাজ্ব মনসুর আলম প্রমুখ।