নন্দীগ্রামবাসী বেঁধেছে জোট ধানের শীষে দিবে ভোট : মোশারফ হোসেন

নন্দীগ্রাম( বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ২০:২১ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বগুড়ার নন্দীগ্রামে বিএনপির নির্বাচনী জনসভায় সাবেক সংসদ সদস্য ও বিএনপি মনোনীত প্রার্থী মো: মোশারফ হোসেন বলেন, নন্দীগ্রামবাসী বেঁধেছে জোট ধানের শীষে দিবে ভোট। তিনি আরও বলেন সনাতনী দাদা-দিদিসহ আপনারা সকলে ভোট কেন্দ্রে আসবেন। আমার জীবন দিয়ে হলেও আপনাদের নিরাপত্তা নিশ্চিত করবো।

 

উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকার এ জনসভা জনসমুদ্রে পরিনিত হয়। উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকারের সভাপতিত্বে ও পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডারের সঞ্চালনায় উক্ত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মো: মোশারফ হোসেন এসব কথা বলেন।  

 

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব তহিদুর রহমান শামীম চৌধুরী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান একে আজাদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও সাবেক পৌর বিএনপির সভাপতি আহসান বিপ্লব রহিম, পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, বগুড়া জেলা ওলামা দলের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা ফজলে রাব্বি তোহা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলী, আব্দুল হাকিম, বুড়ইল ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রউফ রুবেল, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক নূরনবীসহ সকল ইউনিয়ন ও পৌর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, উপজেলা এবং পৌর যুবদল, ছাত্রদলসহ সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 

 

পরে একটি বিশাল নির্বাচনী প্রচার মিছিল পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। প্রচার মিছিলে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও নারী-পুরুষসহ সাধারণ ভোটারা অংশগ্রহন করেন।