হাফেজ মাওলানা সাইফুল ইসলামের হত্যাকান্ডে গভীর শোক ও প্রতিবাদ

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ০২ মার্চ ২০২৬ ১৮:১১ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

বিশিষ্ট আলেমে দ্বীন, ইমাম, খতিব ও উলামা মাশায়েখ পরিষদ, বগুড়া শহর শাখার অর্থ সম্পাদক হাফেজ মাওলানা সাইফুল ইসলামের হত্যাকান্ডে গভীর শোক ও সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন, বগুড়া শহর জামায়াতের আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, শহর জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক, উলামা মাশায়েখ পরিষদের সভাপতি মাওলানা আলমগীর হোসাইন, সেক্রেটারী ড. মাওলানা আবু সালেহ মামুন, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা আব্দুস সালাম যুক্তিবাদী, ড. মাওলানা আব্দুল বারী রশীদি, মাওলানা মাকসুদ আল আযমী, আদর্শ শিক্ষক ফেডারেশন বগুড়া শহর শাখার সভাপতি ড হেদায়েতুল ইসলাম সেক্রেটারী অধ্যাপক হাবিবুর রহমান আকন্দ, মাদরাসা মিখ্ষক পরিষদ বগুড়া শহর সভাপতি মাওলানা রোস্তম আলী, সেক্রেটোরী অধ্যক্ষ মাওলানা একরামুল হক প্রমুখ। এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, বিশিষ্ট আলেমে দ্বীন হাফেজ মাওলানা সাইফুল ইসলাম ইসলামের দাওয়াত প্রচার, প্রসার ও ইসলামি শিক্ষার বিস্তারসহ ইলমে দ্বীনের প্রচারে গুরুত্বপুর্ণ অবদান রেখেছেন। ব্যক্তি জীবনে তার আমল এবং চারিত্রিক বৈশিষ্ট্য ছিল অনুসরণীয়। আমরা একজন নিবেদিত প্রাণ দ্বীনের দায়ী কে হারালাম। নেতৃবৃন্দ আরো বলেন, তিনি দুনিয়ার সফর শেষ করে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে পৌঁছে গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মহান আল্লাহ রাব্বুল আলামীন তাঁর জীবনের নেক আমলসমূহ কবুল করে তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন এবং তার শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন। আমীন।