বগুড়ায় যাকাত সংগ্রহ ও বিতরণ অনুষ্ঠিত
প্রেস বিজ্ঞপ্তি
বগুড়া জেলা প্রশাসক ও যাকাত কমিটির সভাপতি তৌফিকুর রহমান বলেছেন, বিত্তবানদের কাছে সমাজের অসহায় ও দুস্থ মানুষের একটা হক বা অধিকার আছে। সেটাই হচ্ছে যাকাত। এটা করুনা নয়। দেশকে সমৃদ্ধশালী করতে হলে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। তাহলে সমাজে ধনী-গরিবের বিভাজন এবং বৈষম্যের সৃষ্টি হবেনা। তিনি সোমবার সকালে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে ইসলামিক ফাউন্ডেশন বগুড়া আয়োজিত ২০২৪/২৫ অর্থ বছরের উপকারভোগীদের মাঝে অর্থ বিতরণ ও যাকাত সংগ্রহ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। ইসলামিক ফাউন্ডেশন বগুড়ার উপপরিচালক শাফিউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রাজিয়া সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেন, সরকারী মুস্তাফাবিয়া মাদরাসার অধ্যক্ষ প্রফেসর আব্দুল লতিফ, বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদের খতিব মুফতি মাওলানা মনোয়ার হোসেন।