নন্দীগ্রামে খাল খনন কাজের উদ্বোধন করেছেন এমপি মোশারফ হোসেন
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ মোশারফ হোসেন খাল খনন কাজের উদ্বোধন করেছেন। সোমবার (৯ মার্চ) বিকালে বগুড়া পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এর উদ্যোগ ১ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের বাদলাশন এলাকায় পৌনে দুই কিলোমিটার খাল পুনঃ খনন কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন। সেসময় তিনি বলেন, দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে থাকায় কৃষকদের সেচ ও পানি নিষ্কাশনে নানা সমস্যার মুখে পড়তে হচ্ছিল। খালটি পুনঃখনন করা হলে জমিতে সহজে পানি প্রবাহ নিশ্চিত হবে এবং কৃষকরা উপকৃত হবেন। এতে স্থানীয় কৃষি উৎপাদনও বৃদ্ধি পাবে।
উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা, কৃষি কর্মকর্তা গাজীউল হক, প্রাণি সম্পদ কর্মকর্তা কল্পনা রানী, বগুড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহমুদ হাসান, উপ-বিভাগীয় প্রকৌশলী সোহেল রানা, আসাদুল হক, সাজ্জাদুল হক, উপজেলা প্রকৌশলি নুরনবী খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার ফজলুল করিম, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, পৌর কৃষকদলের সভাপতি সুশান্ত কুমার সরকার শান্ত, সাধারণ সম্পাদক আবু সাঈদ মিলন, ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান তারেক ও নুরনবীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন নন্দীগ্রাম ২০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল পরিদর্শন করেন।