ভোটের কালি শুকানোর আগেই প্রতিশ্রুতি পূরণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: প্রতিমন্ত্রী শাহে আলম

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৩ মার্চ ২০২৬ ১৪:৪৬ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১৫ বার।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যা বলেন, তাই করে দেখান। ভোটের সময় দেয়া হাতের কালি শুকানোর আগেই তাঁর নেতৃত্বে নির্বাচনী অঙ্গীকারগুলো দ্রুত বাস্তবায়ন হচ্ছে এবং ইতোমধ্যে দেশবাসীর কাছে তার সুফল দৃশ্যমান।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীসহ নানা জনকল্যাণমূলক কর্মসূচি ইতোমধ্যে বাস্তবায়ন শুরু হয়েছে। তিনি বলেন, 'স্বল্প সময়ের মধ্যেই তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নতুন গতি এসেছে। ইতোমধ্যে পুরো দেশের দৃশ্যপট তিনি বদলে দিয়েছেন।

শুক্রবার সকাল ১১টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে বগুড়া পৌর ও সদর উপজেলার ধর্মীয় প্রতিষ্ঠানে উন্নয়ন বরাদ্দ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল-এর সভাপতিত্বে 

সভায় আরও বক্তব্য রাখেন শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহুরুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিন, জজকোর্টের জিপি অ্যাডভোকেট শফিকুল ইসলাম টুকু এবং জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা বেগম।