বগুড়ার প্রবীণ দুই সাংবাদিক এর মৃত্যুতে বগুড়া স্পোটর্স রিপোর্টর্স এসোসিয়েশনের শোক
প্রেস বিজ্ঞপ্তি
বগুড়ার প্রবীণ দুই সাংবাদিক এর মৃত্যুতে শোক প্রকাশ করেছে বগুড়া স্পোটর্স রিপোর্টর্স এসোসিয়েশন।
বগুড়ার উন্নয়ন সাংবাদিকতায় অবদান রেখে যাওয়া দৈনিক ইত্তেফাকের বগুড়া জেলার সাবেক সংবাদদাতা রবিউল করিম হেলাল ও চ্যানেল আইয়ের বগুড়া প্রতিনিধি রউফ জালাল এর মৃত্যুতে বগুড়া স্পোটর্স রিপোর্টর্স এসোসিয়েশন এর সকল সদস্য শোকাহাত। এক বিবৃতিতে বগুড়া স্পোটর্স রিপোর্টর্স এসোসিয়েশনের সভাপতি মোস্তফা মোঘল ও সাধারণ সম্পাদক এইচ আলিম গভীর সমবেদনা প্রকাশ করেন এবং মহান আল্লাহর দরবারে তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।
বগুড়া শহরের সেউজগাড়ি এলাকার বাসিন্দা ছিলেন সাংবাদিক রউফ জালাল। বগুড়া থেকে প্রকাশিত দৈনিক আজ ও আগামীকাল পত্রিকা দিয়ে তার সাংবাদিকতা শুরু। ২০০২ সালে তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল 'চ্যানেল আই এ বগুড়া প্রতিনিধি হিসেবে যোগদেন। আমৃত্যু তিনি এই চ্যানেলেই দায়িত্ব পালন করে গেছেন। দৈনিক ইত্তেফাকের বগুড়া জেলার সাবেক সংবাদদাতা রবিউল করিম হেলাল ছিলেন সে সময়ের প্রভাবশালি সাংবাদিক। তিনি দীর্ঘদিন এই পত্রিকায় সাংবাদিকতা করেন। রবিউল করিম হেলাল দীর্ঘ সাংবাদিক কর্মজীবনে তিনি মানুষের সুখ-দুঃখ, সমাজের নানা ঘটনা এবং সময়ের বাস্তবতা তুলে ধরেছেন সংবাদপত্রের পাতায়। সহকর্মীদের মতে, সাংবাদিকতায় তার অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবেন। ১১ মার্চ বগুড়ার এই দুই নামী সংবাদিক মারা যান।