কাহালু বেতার কেন্দ্র পরিদর্শনে তথ্য মন্ত্রী জহির উদ্দিন স্বপন
কাহালু (বগুড়া) প্রতিনিধি
শুক্রবার (১৩মার্চ) বিকালে বগুড়ার কাহালু উপজেলার দরগাহাট বেতার কেন্দ্র পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক এস এম জাহিদ, পরিচালক (প্রশাসন) জুবায়েত হাসান, প্রধান প্রকৌশলী মনির হোসেন, দরগাহাট বেতার কেন্দ্রের আবাসিক প্রকৌশলী তারেক বিন ইমদাদ, বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেন, কাহালু উপজেলা নির্বাহী অফিসার কাশপিয়া তাসরিন, বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আতাউর রহমান, সহকারী পুলিশ সুপার (নন্দীগ্রাম সার্কেল) নুরুজ্জামান চৌধুরী (জামান), কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম সহ বাংলাদেশ বেতারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
বেতার কেন্দ্র পরিদর্শন শেষে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলছেন বগুড়ার এই বেতার কেন্দ্র কে এফএম ব্যান্ডে রূপান্তরিত করে এই জনপদের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো হবে।