মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বগুড়া ওয়াইএমসিএ'র আলোচনা সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ২৬ মার্চ ২০২৬ ১৭:১০ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

৫৬ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে বগুড়া ইয়াং মেনস খ্রীষ্টিয়ান এসোসিয়েশন (ওয়াইএমসিএ)-এর উদ্যোগে এক আলোচনা সভা আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকালে সংস্থার পল বেসরা অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি মিস অর্পনা প্রামানিক। মূখ্য আলোচক হিসেবে অংশ নেন সংস্থার নির্বাহী পরিচালক অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডী। 

 

 

আলোচনায় তিনি বলেন, আজ ২৬ মার্চ। আমাদের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালি জাতির জীবনে অনন্য সাধারণ একটি দিন। পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায় দিনটি। লাখো শহিদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে এই স্বাধীনতা। এই দিনে আমরা আমাদের বীর শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সমুন্নত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি। স্বাধীনতা দিবস বাংলাদেশের মানুষের কাছে মুক্তির প্রতিজ্ঞায় উদ্দীপ্ত হওয়ার ইতিহাস।

 

 

বিশেষ আলোচক হিসেবে অংশ নেন সংস্থার উপদেষ্টা এ্যাড. বার্নাড তমাল মন্ডল। তিনি বলেন, লাখো শহিদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে এই স্বাধীনতা, এই দিনে জাতি স্মরণ করছে বীর শহিদদের। স্বাধীনতা দিবস তাই বাংলাদেশের মানুষের কাছে মুক্তির প্রতিজ্ঞায় উদ্দীপ্ত হওয়ার ইতিহাস।

 

 

এছাড়াও প্রতিষ্ঠানের সহকারী শিক্ষিকা মার্গারেট বন্দনা দাস জুঁই এর পরিচালনায় আলোচনায় অংশ নেন সংস্থার সহ-সভাপতি মিসেস রুমা প্রামানিক, কার্যনির্বাহী সদস্য পালক সৌরভ বিশ্বাস সহ প্রমুখ। 

 

 

আলোচনার পূর্বে সংস্থার শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করা হয়।