জামায়াত ও এনসিপির পরাজিত প্রার্থীরা বগুড়ায় ভোট চাইতে এসেছে-স্বাধীন
প্রেস বিজ্ঞপ্তি
বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন বলেছেন, জামায়াত ও এনসিপির পরাজিত প্রার্থীরা বগুড়ায় ভোট চাইতে এসেছে। তারে মধ্য একজন ব্যারিস্টারও এসেছে যিনি রোজা ও পূজাকে একভারে দেখেন। বগুড়ার উন্নয়নের মানুষ সবসময় বিএনপির ধানের শীষে ভোট দিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ার সন্তান তিনি বগুড়ার সকল উন্নয়ন কাজ করবেন। আপনারা সদরবাসী উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশাকে বিপুল ভোটে নির্বাচিত করে উন্নয়ন কাজ এগিয়ে নিতে হবে। তিনি সোমবার সন্ধায় বগুড়া সদরের নুনগোলা ইউনিয়ন বিএনপির আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
নুনগোলা ইউনিয়ন বিএনপির সভাপতি বজুলর রহমানের সভাপতিত্বে নির্বাচনী সভায় বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক আহবায়ক খাদেমুল ইসলাম খাদেম, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম জনি। সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপিরসহ অঙ্গ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।