বগুড়ায় বিআরটিসি শপিং কমপ্লেক্সে ধানের শীষের পক্ষে ব্যবসায়ীদের গণসংযোগ
স্টাফ রিপোর্টার
বগুড়া শহরের বিআরটিসি শপিং কমপ্লেক্সে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ ও প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সকালে বিআরটিসি শপিং কমপ্লেক্স ব্যবসায়ী মালিক সমিতির উদ্যোগে এ কর্মসূচি পরিচালিত হয়।
আসন্ন বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত প্রার্থী, জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র রেজাউল করিম বাদশার পক্ষে ব্যবসায়ীদের কাছে ভোট প্রার্থনা করা হয়।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন আসাদুল হক কাজল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া শহর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিআরটিসি শপিং কমপ্লেক্সের উপদেষ্টা ও এগ্রিকালচারাল মেশিনারি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক রাজেদুর রহমান রাজু, জাকির হোসেন, মুশকিকুর রহমান, আবু বক্কর সিদ্দিকসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া উপস্থিত ছিলেন বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের সভাপতি ও শহর শ্রমিক দলের সাবেক সভাপতি লিটন শেখ বাঘা, শহর শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বেলাল মন্ডল, বিআরটিসি শপিং কমপ্লেক্স ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন আকরাম, সহ-সভাপতি রবিউল ইসলাম পারভেজ ও মোফাজ্জল হোসেন, যুগ্ম সম্পাদক রুবেল শেখ, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক গোলাম রব্বানী, প্রচার সম্পাদক মিনহাজুল ইসলাম মুন্না, কোষাধ্যক্ষ নুরুল ইসলামসহ অন্যান্য সদস্যরা।
গণসংযোগকালে নেতৃবৃন্দ ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।