রাণীনগরে লক্ষাধিক টাকার নিষিদ্ধ রিংজাল জব্দ করে ভস্মিভূত

কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: ০৪ জুন ২০২৬ ১৭:৫৯ ।
প্রতিবেশী জেলা
পঠিত হয়েছে বার।

নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে মৎস্য অভয়াশ্রম থেকে লক্ষাধীক টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী রিংজাল জব্দ করা হয়েছে| এর পর জব্দকৃত জালগুলো আগুনে ভস্মিভূত করা হয়েছে| বৃহস্পতিবার দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়|

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ জানান,উপজেলার কাশিমপুর এলাকায় ছোট যমুনা নদীর তারাপালের দহে মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হয়েছে| ওই দহে কিছু অসাধু লোকজন নিষিদ্ধ চায়না দুয়ারী রিং জাল দিয়ে মাছ ধরছেন| এমন গোপন সংবাদের ভিত্তিতে এদিন দুপুর ২টা নাগাদ অভিযান পরিচালনা করা হয়| এসময় অভয়াশ্রম থেকে লক্ষাধীক টাকার ২০টি চায়না দুয়ারী রিং জাল জব্দ করা হয়| এরপর উপজেলা পরিষদ চত্বরে এনে আগুনে ভস্মিভূত করা হয়| অভিযানে তিনিসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান,উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রাসেল আহম্মেদ উপস্থিত ছিলেন|