টাঙ্গাইলে রড বোঝাই ট্রাক উল্টে নিহত নওগাঁর ১০ জনের পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ০৪ জুন ২০২৬ ১৮:১০ ।
প্রতিবেশী জেলা
পঠিত হয়েছে বার।

টাঙ্গাইলে রড বোঝাই ট্রাক উল্টে নিহত নওগাঁর ১০ জন ও আহত ৫ জনের পরিবারকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলার মান্দা উপজেলার রাজেন্দ্রবাটী গ্রামে আনুষ্ঠানিকভাবে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নওগাঁ জেলা শাখার সভাপতি নাসির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুদান প্রদান করেন বাংলাদেশ কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি এ্যাড আতিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার আমীর খন্দকার মো: আব্দুর রাকিব, বাংলাদেশ কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ: সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুস সবুর প্রমুখ। অনুষ্ঠানে নিহত প্রতিটি পরিবারকে নগদ ১০ হাজার টাকা ও আহত পরিবারকে ৫হাজার করে টাকা প্রদান করা হয়।

এসময় প্রধান অতিথি স্থানীয় এমপিকে নিহত ও আহত শ্রমিকদের পরিবারের জন্য আলাদা বরাদ্দ প্রদান করার আহ্বান জানিয়ে বলেন প্রতি ঈদের সময় কেন দেশের সড়ক ও মহাসড়কে শ্রমিকসহ বিভিন্ন নিম্ম আয়ের যাত্রীদের কম ভাড়া দিয়ে বাড়ি ফিরতে হয়,কেন ঈদের সময় সকল যানবাহনের টিকিট কালোবাজারে চলে যায়। যদি যানবাহনের নির্ধারিত ভাড়া সড়কে কার্যকর হতো তাহলে কম ভাড়া দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে কাউকে বাড়ি ফিরতে হতো না। আর টাকা বাঁচাতে গিয়ে কম ভাড়া দিয়ে রডের ট্রাকে করে বাড়ি ফেরার সময় শ্রমিকদের প্রাণ হারাতে হতো না। তাই শ্রমিকদের যাতায়াতের জন্য বাংলাদেশের সড়ক ব্যবস্থাকে আরো নিরাপদ করতে সরকারের সুদৃষ্টি কামনা করেন তিনি।