আদর্শ শিক্ষক ফেডারেশন বগুড়ার শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
শনিবার বগুড়ার বাদুরতলা আদর্শ স্কুল অডিটরিয়ামে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন বগুড়া মহানগরী শাখা আয়োজিত প্রাইভেট ও কিন্ডারগার্টেন শিক্ষকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা মহানগর সভাপতি মাওলানা হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশনের উপদেষ্টা ও শহর জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক। প্রশিক্ষণ প্রদান করেন সহকারী জেলা শিক্ষা অফিসার এ কে এম ফজলুল হক, বিয়াম ল্যাবরেটরি স্কুলের সাবেক মাষ্টার ট্রেইনার ও বর্তমান পীস স্কুল এন্ড কলেজের কো-অনডিনেটর মেহেদী হাসান, শাহ ইসলামিক স্কুল এন্ড কলেজ গাইবান্ধা এর প্রিন্সিপাল মঞ্জুরুল হক সরকার, মর্জিনা ইসমাঈল মডেল মাদরাসা বগুড়ার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মুখলিছুর রহমান মুকুল, শিক্ষাবিদ ও গবেষক ফজলে রাব্বি মাদানী, আদর্শ স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, সহকারী প্রধান শিক্ষক বেলাল হোসেন। প্রশিক্ষণ কর্মশালায় শতাধিক শিক্ষক শিক্ষিকা অংশ গ্রহণ করে।