বগুড়ার শিবগঞ্জে আওয়ামীলীগ নেতা গ্রেফতার
বগুড়ার খবর
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়ন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি নাশকতাসহ একাধিক মামলার আসামী মোঃ শামছুল ইসলামকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত মঙ্গলবার রাতে উপজেলার মাঝিহট্র ইউনিয়নের মাছুমপুর চালুঞ্জা গ্রামে তার নিজ বাড়ি থেকে আওয়ামীলীগ নেতাকে গ্রেফতার করা হয়।
বগুড়া শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ শাহিনুজ্জামান শাহীন বলেন, আওয়ামীলীগ নেতা শামছুল ইসলামকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত মোঃ শামছুল ইসলামকে গত মঙ্গলবার রাতে উপজেলার মাছুমপুর চালুঞ্জা গ্রামে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে।
আরও পড়ুন