বগুড়া সিটি কর্পোরেশনের উদ্যোগে ৭৬টি মন্দিরে শারদীয় দুর্গাপূজার চেক বিতরণ
বগুড়া সিটি কর্পোরেশন এলাকার ৭৬ টি মন্দিরে সার্বজনীন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বগুড়া সিটি কর্পোরেশনের উদ্যোগে চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে বগুড়া সিটি কর্পোরেশনের তৃতীয় তলার কনফারেন্স রুমে এ চেক বিতরণের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের হাতে চেক তুলে দেন।
বগুড়া সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাঈদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার হোসেন, পূজা উদযাপন পরিষদ বগুড়া জেলা কমিটির সভাপতি শ্রী পরিমল চন্দ্র দাস, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের জেলা কমিটির সাধারণ সম্পাদক চন্দন পোদ্দার, পূজা উদযাপন পরিষদ বগুড়া মহানগর কমিটির সভাপতি পরিমল প্রসাদ রাজ, বাংলাদেশ পূজা উদযাপন মহানগর শাখার সভাপতি পুলক মোহন্ত।
এছাড়া উপস্থিত ছিলেন বগুড়া সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী ওয়াহিদুজ্জামান ও নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল, নগর পরিকল্পনাবিদ মেহেদী।
চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি সিটি প্রশাসক এম আর ইসলাম স্বাধীন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে হিন্দু সম্প্রদায়ের মাঝে চেক বিতরণ করছি। বিএনপি সরকার সকল ধর্মের মানুষকে নিয়ে একসঙ্গে দেশ গড়ায় কাজ করছেন। সরকার সকল ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে।