মুনলাইটের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান

বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

শুক্রবার সকালে সমাজকল্যাণ মন্ত্রণালয় হতে সমাজসেবা ও প্রতিবন্ধিতা উত্তোরণে সারাদেশের সেরা সংগঠন পুরষ্কারপ্রাপ্ত ২০২২ মুনলাইট ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে মরহুম তমিজ উদ্দিন মন্ডল স্মরণে গাবতলী উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের কলাকোপা সুবাদ বাজারে মুনলাইট হেলথ কেয়ারে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ প্রদান করা হয়। স্বাস্থ্যসেবা কেন্দ্রে রোগী দেখেন ডাঃ মোছাঃ তানজিলা আকতার। তাঁকে সহযোগিতা করেন নার্স শ্রাবনী আক্তার, মুনলাইটের অফিস স্টাফ জনি ইসলাম, নাছিদ আহম্মেদ তানিয়া, জেমি, রাবেয়া ও রহিম বাদশা। সর্বমোট ৪৬ জন রোগীকে চিকিৎসা প্রদান ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়।

এছাড়াও একই সংস্থার উদ্যোগে মহিষাবান ইউনিয়নের সোনাকানিয়া মাদ্রাসা ও এতিমখানায় নোভা ফাউন্ডেশনের সহযোগিতায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ প্রদান করা হয়। এখানে রোগী দেখেন ডাঃ মোঃ ইমন ইসলাস ও ডাঃ মোছাঃ শারমিন আকতার। ডাক্তারকে সহযোগিতা করেন নার্স মোছাঃ শ্রাবনী আকতার ও মোছাঃ জেলি আক্তার। স্বাস্থ্যক্যাম্প পরিচালনায় সহযোগিতা করেন, মুনলাইট চিলড্রেনস হোম নিবাসী কাকলী ও লিয়ন হাসান। এখানে প্রায় ৯৬ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়।

উল্লেখ্য কলাকোপা সুবাদ বাজারে গত ১০ বছর ধরে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেয়া হচ্ছে।