বগুড়ায় আওয়ামী লীগের ৩ নেতা গ্রেপ্তার

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬ ১২:২০ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ৪৯৪ বার।

বগুড়ার বিশেষ অভিযান চালিয়ে নাশকতা মামলায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৩ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে তাদেরকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মোকামতলা উপজেলার সৈয়দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক নূর আলম (৩৫), মোকামতলা ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি জাহিদুল ইসলাম (৪৮) এবং বুড়িগঞ্জ ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান (৬১)।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান শাহীন বলেন, ‘গ্রেপ্তারকৃত ওই নেতাদের বিরুদ্ধে নাশকতার একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদের গ্রেপ্তার করেছে।’