বগুড়ার সারিয়াকান্দি পৌরসভার শ্রেণি উন্নীত করল সরকার
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬ ১৪:৫৮ ।
বগুড়ার খবর
বগুড়ার সারিয়াকান্দি পৌরসভার শ্রেণি পরিবর্তন করে এটিকে ‘খ’ শ্রেণিতে উন্নীত করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগ পৌরসভাটিকে ‘গ’ শ্রেণি থেকে পদোন্নতি দিয়ে নতুন এই শ্রেণিতে উন্নীত করে।
এ বিষয়ে গত ১ নভেম্বর স্থানীয় সরকার বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়, যা ১০ নভেম্বর গেজেট আকারে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপনে জানানো হয়, পৌরসভাগুলোর গঠন ও শ্রেণি উন্নীতকরণ সংক্রান্ত ২০১১ সালের ৩১ মে জারি করা পরিপত্রের আলোকে সারিয়াকান্দি পৌরসভার শ্রেণি উন্নীত করার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বগুড়া জেলার পূর্বে অবস্থিত সারিয়াকান্দি ১৯৮৩ সালে উপজেলায় উন্নীত হয়। এই উপজেলায় ১টি পৌরসভা, ১২টি ইউনিয়ন এবং ২১৬টি গ্রাম রয়েছে।
আরও পড়ুন