বগুড়ায় জামায়াতের মালতিনগর থানা কমিটি গঠনে ভোট গ্রহণ
বুধবার সন্ধ্যায় বগুড়া কলোনীস্থ শাহওয়ালী মিলনায়তনে মহানগর জামায়াতের অধীনস্থ মালতিনগর থানা কমিটি গঠনকল্পে আলোচনা সভা ও রোকনদের ভোট গ্রহণ অনুষ্ঠান মহানগরীর নির্বাচন বিষয়ক সম্পাদক ও থানা কেয়ারটেকার অ্যাডভোকেট রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ভোট গ্রহন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিশে সুরা সদস্য ও মহানগরীর আমীর অধ্যাপক আ স ম আব্দুল মালেক। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মহানগর নায়েবে আমীর মাওলানা আব্দুল হালিম বেগ, সহকারী সেক্রেটারী অধ্যাপক রফিকুল আলম, অ্যাডভোকেট আল আমিন তরফদার, ইঞ্জিনিয়ার বজলুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, যারা নির্বাচিত হবেন, তাদের বুঝতে হবে এই দায়িত্ব বা পদ লাভ কোনো মর্যাদা বা ক্ষমতার বিষয় নয়। তিনি আরো বলেন, নির্বাচিত থানা আমিরসহ সকল দায়িত্বশীলকে ব্যক্তিগত চরিত্র, আত্মশুদ্ধি, কুরআন-সুন্নাহর অনুশীলন এবং নফল এবাদত বৃদ্ধিতে যত্নশীল হতে হবে। সহকর্মীদের প্রতি স্নেহশীল এবং সকল সংকটে ধৈর্য ও প্রজ্ঞার পরিচয় দিতে হবে। থানা এলাকার সর্বস্তরের মানুষের কাছে ইসলামের সঠিক আদর্শ পৌঁছে দিতে হবে।
একইসাথে সাধারণ মানুষের সামাজিক সমস্যা, সুখ-দুঃখ এবং বিপদ-আপদে জামায়াতের নেতাকর্মীদের পাশে থাকার আহবান জানান। মহানগর মালতিনগর থানার ১০, ১১, ২০ও ২১ ওয়ার্ডের রোকনরা থানা আমির নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেন।