বগুড়ায় আইআইআরকে ইসলামিক স্কুলের ইসলামিক কালচারাল প্রোগ্রাম অনুষ্ঠিত
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬ ১৯:০৩ ।
বগুড়ার খবর
শনিবার বিকেলে টিটু মিলনায়তনে বগুড়ায় ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আইআইআরকে ইসলামিক স্কুলের উদ্যোগে ইসলামিক কালচারাল প্রোগ্রাম অ্যান্ড রিফ্রেশমেন্ট ডে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. এস এম নূর এ শাদীদ, সূত্রাপুর আহলে হাদিস জামে মসজিদের খতিব আবু সাঈদ মাদানী এবং জামিয়া সালাফিয়ার শিক্ষক নাহিদ বিন নাজমুল।
আইআইআরকে ইসলামিক স্কুলের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আশরাফুদ্দৌলা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ গোলাম রাব্বানী।
আরও পড়ুন