বগুড়ায় ডাকুরচক রজনীগন্ধা ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী ও কাওয়ালী সন্ধ্যা
বগুড়া মহানগরীর ১৯ নং ওয়ার্ডের ডাকুরচক রজনীগন্ধা ক্লাবের ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ও কাওয়ালী সন্ধ্যা শুক্রবার রাতে রজনীগন্ধা ক্লাব মাঠে অনুষ্ঠিত হয়। সাবেক কাউন্সিলর ও জামায়াতে ইসলামীর ১৯নং ওয়ার্ড আমীর ওছমান গনি মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী ও বগুড়া মহানগর জামায়াতের আমীর অধ্যাপক আ স ম আব্দুল মালেক।
বিশেষ অতিথি ছিলেন বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী আজগর আলী, মহানগর যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুস সালাম তুহিন, সমাজ সেবক টি বি এইচ মোস্তাকিম, ডাকুরচক রজনীগন্ধা ক্লাবের সভাপতি জিয়া আলম. পরিচালক হাসিবুর রহমান হানিফ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ইসলামী কাওয়ালী সন্ধ্যার মাধ্যমে মানবতা, সাম্য প্রতিষ্ঠাসহ আল্লাহর প্রতি গভীর প্রেমের সৃষ্টি হয়। আমাদের এই রজনী গন্ধার তরুণ প্রজন্ম সকল অপসংস্কৃতি রুখে দিয়ে সুস্থ ও শালীন সাংস্কৃতি চর্চায় আরো বেশী মনোনিবেশ ঘটাতে হবে। সমাজের অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান।