বগুড়ায় মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
বগুড়ায় মউশিক শিক্ষক কল্যান ফাউন্ডেশনেরর ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় বগুড়া বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদ হতে এক র্যালী শহর প্রদক্ষিণ করে। পরে সাতমাথায় এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানবচ বন্ধনে বক্তব্য রাখেন মউশিক শিক্ষক কল্যান ফাউন্ডেশনের জেলা সভাপতি মাওলানা শাহাদাত হোসেন, সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, মহানগর কমিটির সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, সেক্রেটারি মাওলানা ফজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা শাহীন রেজা, সদর উপজেলা সভাপতি মাওলানা আবু সাঈদ, মাওলানা আব্দুল করিম প্রমুখ। মানব বন্ধনে সরকারের কাছে বিভিন্ন দাবী তুলে ধরেন বলেন শিক্ষক শিক্ষিকা এবং কেয়ারটেকারদের চাকরির স্থায়ীকরণ চান, রাজস্ব চান এবং গ্রেটভুক্ত বেতনভুক্ত দাবি করেন। বক্তাগণ আরো বলেন মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষার কার্যক্রমে সকল বয়সের শিক্ষার্থী কে কোরআন হাদিস ও নৈতিকতা শিক্ষা দিয়ে আসছেন। সরকারের গুরুত্বপূর্ণ মেসেজগুলো অতি অল্প সময়ের মধ্যে জনগনের কাছে পৌঁছে দিয়ে সরকারকে সহযোগিতা করেন। তাদেও সকল দাবী মেনে নেওয়ার আহবান জানান। মানব বন্ধন শেষে দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করেন।