শিবগঞ্জে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান মীর শাহে আলমের
শিবগঞ্জ( বগুড়া) প্রতিনিধি
বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মীর শাহে আলম উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নজুড়ে রবিবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বুড়িগঞ্জ ইউনিয়নের জামতলা, পঞ্চদাস, বাঁশিড়া, খাদইল দক্ষিণপাড়া, রাজারগাড়ি, চকঝিনাহার ও জামুরহাট সরকারপাড়াসহ বিভিন্ন এলাকায় উঠান বৈঠক ও খোলা বৈঠক অনুষ্ঠিত হয়।
এসব বৈঠকে স্থানীয় নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ধানের শীষের পক্ষে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। পাশাপাশি আরও কয়েকটি গ্রামে গণসংযোগ করেন ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী মীর শাহে আলম।
সরাসরি মতবিনিময় করেন এবং উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এদিকে বিকেল ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দেউলী ইউনিয়নের লক্ষ্মীকোলা সাহাপাড়া, পালপাড়া, ফকিরপাড়া, বাংলা বাজার, কারিগরপাড়া, চকগোপাল ও চকপাড়াসহ বিভিন্ন এলাকায় ধানের শীষ মার্কার উঠান বৈঠক ও খোলা মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসব কর্মসূচিতে স্থানীয় নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।
বক্তব্য রাখেন ধানের শীষের এমপি প্রার্থী মীর শাহে আলম। এসময় কয়েকটি গ্রামে গণসংযোগেও ধানের শীষের প্রতি ব্যাপক জনসমর্থন দেখা যায়। এছাড়াও শাহপাড়ায় হিন্দু সম্প্রদায়ের হরিবাসরে অংশ নেন তিনি।