কাহালুতে জাতীয় শিক্ষা সপ্তাহে পুরস্কার বিতরণ
কাহালু (বগুড়া) প্রতিনিধি
রবিবার (১মার্চ) জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে কাহালু অডিটোরিয়াম হলে উপজেলা প্রশাসন পুরুস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বিভিন্ন কাটাগরিতে নির্বাচিতদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার কাশপিয়া তাসরিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক অফিসার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মোঃ শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কাহালু সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ এবিএম হাফিজুর রহমান, কাহালু সরকারি কলেজের সহকারী অধ্যাপক মাকছুদুর রহমান, কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোঃ ফেরদৌস আলম, কাহালু তাইরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বেলাল উদ্দিন প্রাং, কাহালু বিয়াম স্কুলের অধ্যক্ষ রাইসুল ইসলাম।
অনুষ্ঠান পরিচালনা করেনউপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোছাঃ রিফাত আকতার খানম।