বগুড়ায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া
কাহালু( বগুড়া) প্রতিনিধি
“দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার কাহালুতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালি ও জনসচেতনতামূলক অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ মো. মোশারফ হোসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর মেজ বাহীজ্জুলাম চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইনাম আহমেদ, কাহালু থানা অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, প্রকৌশলী মোকলেছুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাশরুবা আলম, ফায়ার সার্ভিস ওয়্যারহাউস ইনস্পেক্টর সবুজ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা তারান্না বেগম, আনসার ও ভিডিপি কর্মকর্তা মনিরুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু এবং সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ভূইয়াসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এর আগে উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিসের পরিচালনায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া প্রদর্শন করা হয়। পরে প্রধান অতিথি মোশারফ হোসেন উপজেলা প্রশাসনের পুকুরপাড়ে একটি তালগাছের চারা রোপণ করেন।
এদিকে একই দিনে বগুড়ার শাজাহানপুর উপজেলাতেও ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে। দুর্যোগ পরিস্থিতিতে দ্রুত উদ্ধার তৎপরতা ও করণীয় বিষয়ে বাস্তব ধারণা দিতে এ মহড়ার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাইফুর রহমান। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামানের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুন ফেরদৌসী উর্মি, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনা খাতুন, শাজাহানপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. আরিফুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল লতিফ, সহকারী শিক্ষা কর্মকর্তা পরিতোষ চন্দ্র সরকার ও আব্দুল ওহেদ, বিআরডিবি কর্মকর্তা আব্দুল ওহেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফিরোজ আহম্মেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিরা।
মহড়ায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় কীভাবে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়া, আহতদের উদ্ধার করা এবং প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়—তা বাস্তব অনুশীলনের মাধ্যমে প্রদর্শন করা হয়।