বগুড়ায় টেকসই কৃষি ব্যবসা সম্প্রসারণ শীর্ষক কর্মশালা
স্টাফ রিপোর্টার
বগুড়া জেলায় টেকসই কৃষি ব্যবসা স¤প্রসারণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৩ মে সকালে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে বগুড়ার ব্র্যাক লার্নিং সেন্টারে অনুষ্ঠিত সভায় জেলার ২০০ জন ডিলার ও রিটেইলার অংশগ্রহণ করেন।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কৃষি স¤প্রসারণ অধিদপ্তর বগুড়ার উপ পরিচালক কৃষিবিদ সোহেল মো: শামস উদ্দিন ফিরোজ। সভাপতিত্ব করেন ব্র্যাকের জেলা সমন্বয় বগুড়া বাবলী সুরাইয়া। বিশেষ অতিথি ছিলেন বগুড়া সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইসমত জাহান, ব্র্যাক সিড এর হেড অব সেলস কৃষিবিদ মো: এম এ মনসুর লিওন। কর্মশালায় বগুড়া ব্র্যাকের রিজিওনাল সেলস ম্যানেজার মানিক রাহা পণ্যের গুণাগুণমান বিষয়ে উপস্থাপন করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে ব্র্যাক কে ধন্যবাদ জানিয়ে বলেন, উন্নতমানের বীজ সরবরাহ করে কৃষকদের সহায়তা করতে। সেই সঙ্গে সকল ব্যবসায়ীদের সরকারি নিয়ম নীতি মেনে ব্যবসা পরিচালনা করতে। যেন কৃষি ও কৃষক ক্ষতিগ্রস্থ না হয়। খরচ কমিয়ে বেশি ফলন ফলিয়ে কৃষকরা যেন বেশি আয় করতে পারেন।
অনুষ্ঠান শেষে গত আমন মৌসুমে পুরস্কারপ্রাপ্ত ডিলার এরং রিটেলারদের মাঝে বিভিন্ন পুরস্কার তুলে দেয়া হয়।