বগুড়ার শেরপুরে পিইপি'’র উদ্যোগে বিনামূল্যে সহায়তা সামগ্রী বিতরণ

শেরপুর(বগুড়া)প্রতিনিধি
প্রকাশ: ১৩ মে ২০২৬ ২০:০০ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

বগুড়ার শেরপুরে প্রোভার্টি ইরাডিকেশন প্রোগ্রাম পি ই পি’র প্রকল্প অফিস শেরপুর সমন্বিত উন্নয়ন প্রকল্প (এসআইডিপি)’র উদ্যোগে (পুল্টি ফ্যামিলি চ্যারিটেবল ফাউন্ডেশন, যুক্তরাষ্ট্র) এর সহযোগিতায় উপজেলার দশটি ইউনিয়নের ও একটি পৌরসভার হতদরিদ্র পরিবারের মাঝে অর্থনৈতিক ও সামাজিক সহায়তা বিতরণ করা হয়।

 

 এ সময় ২ টি পরিবারের মাঝে গরু,৯ টি পরিবারের মাঝে ছাগল,৯ টি পরিবারকে ক্ষুদ্র ব্যবসা সহায়তা , ৩ টি পরিবারকে খাদ্য সহায়তা,৪ টি পরিবারকে চিকিৎসা সহায়তা, ৪ টি পরিবারকে মুরগী পালন সহায়তা, ৫ টি পরিবারকে শিক্ষা সহায়তা, ১ টি পরিবারকে সবজি বাগান সহায়তাসহ মোট ৩৭ টি পরিবারের মাঝে ৩,২৯,৪৫৫/= (তিন লক্ষ ঊনত্রিশ হাজার চারশত পঞ্চান্ন) টাকার বিভিন্ন ধরনের সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে। 

১৩ মে (বুধবার) দুপুর ২ টায় শেরপুর উপজেলার ( দরিমুকন্দ) অফিস চত্বরে এ বিতরনী অনুষ্ঠানে ডিআইডিপি ও এসআইডিপি’র বগুড়া জেলা মাঠ সমন্বয়কারী আব্দুল খালেকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পিইপির কেন্দ্রীয় কমিটির কোষাধক্ষ্য শাহজাহান আলী ।  

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন পিইপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য এস,এম,মজিবুর রহমান,পরিচালক( অর্থ) এমরান হোসাইন, শেরপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল মান্নান, যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম শাওন,সমাজকর্মী ওমর ফারুক, জেলা মাঠ সমন্বয়কারী সুলতান মাহমুদ,মাঠ সমন্বয়কারী মামুনুর রশিদ,সমাজকর্মী সুজন তাঁতী,হাতিগাড়া দলের সভানেত্রী শাপলা রানী প্রমুখ।