আদর্শ স্কুলের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২০ মে ২০২৬ ১৯:৩১ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

বুধবার সকালে বগুড়ার বাদুরতলা আদর্শ স্কুলে অভিভাবক সমাবেশ স্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক আ স ম আব্দুল মালেক। আরো বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক বেলাল হোসেন প্রমুখ। সমাবেশে প্রধান অতিথি শিক্ষার্থীদের আরো মেধা সম্পন্ন হয়ে গড়ে উঠতে অভিভাবকদের ভুমিকার উপর গুরুত্ব আরোপ করেন।