কাহালুতে ফায়ার সার্ভিসও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন
কাহালু( বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২০ মে ২০২৬ ১৯:৩৫ ।
বগুড়ার খবর
বগুড়ার কাহালুতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
বুধবার কাহালু ফায়ার সার্ভিস অফিসের সামনে তিনদিনব্যাপী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মালিহা খানম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফায়ার সার্ভিস ও ডিফেন্স কাহালু অফিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মোঃ সবুজ হোসেন।
অনুষ্ঠানে আমন্ত্রিতঅতিথি ছিলেন কাহালু থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম, কাহালু পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রভাষক সাহাবুদ্দিন, সাংবাদিক প্রভাষক ওহেদুজ্জামান চন্দন।
আরও পড়ুন